1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা শাখার আয়োজনে ২৯ আগষ্ট (শুক্রবার) বিকাল ৩ টায় চালনা পৌরসভা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের উপজেলা সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সাজিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সহ সভাপতি ও খুলনা -১ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু সাঈদ। ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ মোল্লা।বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা উত্তর শাখার সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, দক্ষিণ সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন, জেলা ছাত্র আন্দোলনের সহ সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, আলহাজ্ব আবু দাউদ, মাওলানা মুহাসিন মাহবুবী, আক্তারুজ্জামান, আব্দুল্লাহ আল নোমান, হাফেজ আব্দুল কাদের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সভাপতি লোকমান ফকির,আরিফুল ইসলাম, হিজবুল্লাহ,তরিকুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম খলিল, হাফেজ আব্দুর রহিম, মুহাম্মাদ ইউসুফ গাজী, আব্দুর রহমান, সাকিব প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট