1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

খুলনায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন জোড়াগেটস্থ নিজস্ব জায়গায় কল্যাণ ভবন নির্মাণ বিষয়ে খুলনার ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ২৮ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) তসলিমা কানিজ নাহিদা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রস্তাবিত ১২ তলা বিশিষ্ট কল্যাণ ভবনটি হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য আইকনিক। ভবনটিতে শপিংমল, সুইমিংপুল, সিনেকমপ্লেক্স, ফুডকোর্ট, সেমিনারকক্ষসহ সকল ধরণের সুযোগ-সুবিধা থাকবে। এই ভবনের আয় সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যয় করা হবে। এর নির্মাণ সম্পন্ন হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মহাপরিচালক ভবনটি নির্মাণে খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন। খুলনার বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোঃ ফিরোজ শাহের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন) নুসরাত আইরিন, কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান-সহ ব্যবসায়ী ও উদ্যোক্তারা বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট