1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বাগেরহাট-৪ আসন বহাল রাখার দাবিতে মোরেলগঞ্জে অবরোধ ও হরতাল পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে আবরোধ কর্মসূচি হরতাল পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
নব্বইরশী ও ছোলমবাড়িয়া বাসষ্ট্রান্ড থেকে দূরপাল্লার ঢাকা চট্টগ্রাম সকল যাত্রবাহী পরিবহন সহ বাস চলাচল বন্ধ থাকে। নৌ-পথে লঞ্চ ইস্টিমার কোথাও ছেড়ে যায়নি। ফেরি চলাচল ছিল বন্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট বন্ধ রাখা হয়। সড়কের মোড়ে মোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। সকালে নব্বইরশি বাসষ্টান্ড, ষ্টিল ব্রীজ সংলগ্ন মোড়ে ও ফেরিঘাট এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দলনসহ সর্বদলীয় নেত্রবৃন্দ পৃথক পৃথক পিকেটিং সড়ক অবরোধ করে বিক্ষোভ ও পথসভা করেন।এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন এ কর্মসূচীর সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, বাগেরহাট-৪ আসনের জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, সংগ্রাম কমিটির সদস্য সচীব উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক আব্দুল আউয়াল, এফ এম শামীম আহসান, উপজেলা জামায়াতে আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা মহিবুল্লাহ রফিক, ইসলামী অন্দলনের বাগেরহাট-৪ আসনের প্রার্থী মাওলানা ওমর ফারুক নূরী, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী মাও: মো: আসাদুল্লাহ্সহ বিভিন্ন নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, নির্বাচন কমিশনারের এক প্রজ্ঞাপনে বাগেরহাট-৪ আসন কে কর্তন করে মোরেলগঞ্জ- শরণখোলা ও মোংলা উপজেলাকে নিয়ে ৩ আসন করা হয়েছে। নির্বাচন কমিশনারের এ হটোকরি সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া যাবেনা। যথক্ষন পর্যন্ত বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) অসন পুর্নবহাল না রাখা হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট