1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

বগুড়ায় মামলার বাদী খুন, জড়িত দুইজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

বগুড়া : প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় আসামিদের হামলায় বাদী আল আমিন খুনের ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।গত শনিবার দিবাগত রাতে র‍্যাব-১২ ও র‌্যাব-৪ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ঢাকার গাবতলী এলাকা থেকে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন- হত্যা মামলার এজাহার নামীয় ৪ নম্বর আসামি বাশির আহম্মেদ (২৬) এবং ৫ নম্বর আসামি নাজির হোসেন (২৮)। আসামিরা সম্পর্কে আপন দুই ভাই। তারা শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।গতকাল রোববার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) ফিরোজ আহমেদ এটিসি এ তথ্য নিশ্চিত করেন। প্রতিপক্ষের হামলার নিহত আল আমিন (৩৫) বগুড়া নিউ মার্কেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি এলাকার আফসার আলীর ছেলে।বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভিকটিম আল আমিন বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে খুন জখমের হুমকি ও মামলা তুলে নিতে চাপ দেওয়াসহ দুইলাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। গত ২৮ জুলাই দেড়লাখ টাকাভর্তি ব্যাগ নিয়ে নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথিমধ্যে ভিকটিম আল আমিন হামলার শিকার হন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ আগস্ট রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট