1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বগুড়ায় দিনভর সাহিত্য উৎসবে মাতলেন দুই শতাধিক কবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বগুড়া : প্রতিনিধি

বগুড়ায় এবারের সাহিত্য উৎসবে সম্মাননা পেয়েছেন কবি প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, জয়ন্ত দেব, দৈনিক ইনকিলাব সাংবাদিক মহসিন আলী রাজু এবং কবি মাহফুল আখতার। দিনভর কবিতা উৎসবে মিলিত হন বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক কবি।গেল শুক্রবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন, তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা বিষয়ক আলোচনা, কবি আড্ডা, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ কাঠপত্রের মোড়ক উন্মোচন করা হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানে সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক এইচ আলিম।জাতীয় কবিতা মঞ্চ বগুড়া আয়োজিত সাহিত্য উৎসব উদ্বোধন করেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছি‌লেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী।জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছি‌লেন বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন। বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, মোফাখ্খারল ইসলাম, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আমজাদ হোসেন খান, জাতীয় কবিতা মঞ্চের সহ সভাপতি মনজু খন্দকার, বগুড়ার সাধারণ সম্পাদক সাদেক হোসেন।এ উৎসবে বগুড়া, রাজশাহী, রংপুর, পাবনা, কুষ্টিয়া, নওগাঁ, জয়পুরহাট, ঢাকা, সিরাজগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলার দুই শতাধিক কবি অংশগ্রহণ করেন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট