1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

গাবতলীতে ষাটোর্ধ্ব বৃদ্ধা খুন, বসতবাড়ি ভাঙচুর-ডাকাতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

বগুড়া : প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলায় রাজিয়া বেওয়া (৭৫) নামের বৃদ্ধাকে খুন করে বসতবাড়ি তছনছ ও সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। নগদ ১০ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। নিহতের শিশু নাতিকে হাত-পা বেঁধে ফেলে রেখে গেছে অপরাধীরা।বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে ডাকাতি ও খুনের ঘটনা ঘটে। নিহত রাজিয়া ওই এলাকার মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত করা হচ্ছে।নিহতের স্বজনরা জানান, রাজিয়া বেওয়ার ছোট ছেলে রঞ্জু প্রামাণিক ঢাকায় থেকে জীবিকা নির্বাহ করেন। ৮ বছর বয়সী নাতিকে নিয়ে বাড়িতে বসবাস করতেন বৃদ্ধা। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির সময় ঘর ভাড়া নেওয়ার কথা বলে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। আকস্মিকভাবে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতির হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। এসময় বৃদ্ধা চিৎকার করার চেষ্টা করলে তাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, নগদ টাকা বা স্বর্ণালংকার লুটের ঘটনা আছে কি-না জানা নেই। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট