1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

প্রবাসীর জমি দখলের চেষ্টা, বাধা দিতে গিয়ে স্ত্রী গুরুতর আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

হিজলা (বরিশাল) প্রতিনিধি: আলমগীর হোসাইন

বরিশালের হিজলা উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে প্রবাসীর জমি দখল করতে গিয়ে বাধা দিলে তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে অভিযুক্তরা। রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে ভুক্তভোগী নারীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবুদ্দিন সরদার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত রয়েছেন। তার অনুপস্থিতির সুযোগে একই বাড়ির আত্মীয় মোসলেম সরদার, আশরাফুল সিকদার ও আরিফ বেপারী পূর্ব থেকেই তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। গত শনিবার এ বিষয়ে উভয় পক্ষ কাজিরহাট থানায় অভিযোগ দায়ের করে। বিষয়টি তদন্ত করে এসআই মেহেদি উভয় পক্ষকে যার যার দখলে থাকার পরামর্শ দেন।তবে অভিযোগ রয়েছে, থানায় অভিযোগ দায়েরের পরদিনই রবিবার সকালে অভিযুক্তরা দলবল নিয়ে সাহাবুদ্দিন সরদারের ঘরবাড়ি ভাঙচুর শুরু করে এবং জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা চালায়। এ সময় প্রবাসীর স্ত্রী বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, “জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। আজকের ঘটনায় ভুক্তভোগী নারীকে মারধরের অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট