1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহে জায়গা-জমি’র বিরোধের জেরে লিচু গাছ কাটার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ,

ব্যুরো প্রধান ময়মনসিংহ,অভিযান নিউজ টিভি।

ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানার চরনিলক্ষীয়া সাথীয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী মোঃ আবদুল রশিদ (৬৫), পিতা-মৃতঃ জয়নাল আবেদীন, অভিযোগ করেন যে, প্রতিবেশী মোঃ জিলহদ (৫২), পিতা-মৃতঃ সেবাদান মুন্সির সাথে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।এ বিরোধের জেরে বিবাদী পক্ষ প্রায় ৩ হাত জমি দখল করে রেখেছে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়মিত ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।গত ৫ আগস্ট ২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক ৭টার দিকে বিবাদী জিলহদসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন চরপুলিয়ামারী এলাকায় অবস্থিত রশিদের জমিতে ঢুকে ১৩টি লিচু গাছ কেটে ফেলে। এতে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা ঘটনাস্থলে রামদা, লাঠি ও সোটা হাতে নিয়ে ভুক্তভোগী পরিবারকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। এতে ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।এ বিষয়ে ভুক্তভোগী আবদুল রশিদ স্থানীয়দের অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট