1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

টাঙ্গাইলের এলেঙ্গায় মানব পাচারকারী, এনজিও ব্যবসায়ী, চাঁদাবাজ , ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: তাজলিমা খাতুন।

টাঙ্গাইলের এলেঙ্গায় মানব পাচারকারী, চাঁদাবাজ, এনজিও ব্যবসায়ী, প্রতারক ও ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে এলেঙ্গার সচেতন জনসাধারণ। ১৭ ই আগস্ট দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে এ আয়োজন করা হয়। এতে এলেঙ্গার ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
অংশ নেন।এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিত্বেপ্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাছুদুর রহমান মিলন।একত্বতা ঘোষণা করেন কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন ও কালিহাতি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বাবু সুমন ঘোষ এবং এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ।এ ছাড়াও একাত্মতা ঘোষণা করেন জাতীয় পার্টি কালিহাতী উপজেলা শাখার আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আব্দুর রাজ্জাক,এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতিরযুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম মোল্লা ও এলেঙ্গা পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মিয়া।আরো একাত্মতা ঘোষণা করেন জেলা ছাত্র সমন্বয়কমেহেদী হাসান ও হৃদয় মোল্লাসহ ভুক্তভোগী পরিবারের সদস্য বৃন্দ।আরো একাত্মতা ঘোষণা করেন, টাঙ্গাইল জেলা হকারশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ মোল্লা, আলমগীর ও গাজিউর রহমান গাজীসহ সকল সদস্যবৃন্দ।বক্তারা বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিতএলেঙ্গা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসা ও ছেলে মেয়ে পড়াশোনা করানোর জন্যস্থানটি বেছে নেওয়া হয়। এখান থেকে দেশের যেকোন প্রান্তেযাওয়া যায়। যে কারণে গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠেছে এই এলাকায়। সুষ্ঠু ও সুন্দরভাবে চলছিল এই এলাকার জনসাধারণ। কিছুদিন পূর্বে মতিউর নামে একজনমানব পাচারকারী আদম ব্যবসায়ী , এনজিও ব্যবসায়ী সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল। এর সাথে স্থানীয় দুই একজনকে লোভ দেখিয়ে সাথে রাখা হতো। স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি, ছাত্র সমন্বয়ের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি দের ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে এই প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল। কিছুদিন পূর্বে এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতির মাধ্যমে চাঁদাবাজির টাকা ফেরত দেওয়ার প্রমানসহ বিভিন্ন অপকর্মের প্রমাণ রয়েছে।অবিলম্বে এই চাঁদাবাজ, আদম ব্যবসায়ী মতিউর গং দেরআইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।জেলা ও উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনেরমাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হলে টাঙ্গাইল জেলা সহ সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। অভিযান নিউজ টিভি সংবাদ এলেঙ্গা টাঙ্গাইল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট