1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

নরসিংদীর শিবপুরে হত্যা মামলার আসামি মোবারক গং দের বিরুদ্ধে চাঁদাবাজি ও নাশকতার অভিযোগ: গুলি ও ককটেল বিস্ফোরণ এলাকায়আতঙ্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদীর শিবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি মোবারক হোসেন জামিনে এসে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পাট্টার পার গ্রামের ব্যবসায়ী মো. জামাল উদ্দিন খোকার ওয়েস্টেজ প্রতিষ্ঠানের সামনে মোবারক হোসেন ও তার ১০-১৫ জন সহযোগী মোটরসাইকেল নিয়ে আসেন। এ সময় তারা খোকার কাছে চাঁদা দাবি করেন।
​একপর্যায়ে খোকাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, যা পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। এই ঘটনার খবর পেয়ে শিবপুর থানার এসআই রাকিব হাসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি এলাকা পরিদর্শন করে দুটি তাজা ককটেল উদ্ধার করেন।ভুক্তভোগী ব্যবসায়ী জামাল উদ্দিন খোকা জানান, মোবারক হোসেন গং বেশ কিছুদিন ধরেই তাকে হুমকি দিয়ে আসছিলেন। এর আগে মদিনা মেইন গেটের পূর্ব পাশে নুরুল ইসলামের দোকানের সামনে মোবারক প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বের করে তাকে ভয় দেখান। বুধবারের হামলার পর তিনি কোনোমতে জীবন নিয়ে পালিয়ে এসেছেন। খোকা জানান, সন্ত্রাসীরা তাকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়েছে।
​এলাকাবাসী জানান, মোবারক জামিনে আসার পর থেকেই তার সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। চাঁদাবাজি, হুমকি-ধমকি এবং প্রকাশ্যে অস্ত্র ব্যবহারের কারণে তারা আতঙ্কে রয়েছেন। তাদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
​নাশকতা ও হামলার ঘটনায় মোবারক হোসেন (৩০), তার সহযোগী মো. তুষার মিয়া (২৮) এবং বাদশা মিয়া (৩৫) সহ ১০-১৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে শিবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট