1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

সাংবাদিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি, তাজলিমা খাতুন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই অধ্যাদেশে সাংবাদিকদের প্রতি সহিংসতা, হুমকি বা হয়রানির ঘটনায় সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ১ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রয়োজনে উভয় দণ্ডও দেওয়া যেতে পারে।

মূল বৈশিষ্ট্য: রাষ্ট্রীয় দায়িত্ব: সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার দায়িত্ব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

তথ্যসূত্রের গোপনীয়তা: কোনো সাংবাদিককে শারীরিক বা মানসিক চাপে ফেলে তথ্যসূত্র প্রকাশে বাধ্য করা যাবে না।

কর্মপরিবেশ: প্রতিষ্ঠানের ভেতরে সাংবাদিক যেন ভয়ভীতিমুক্তভাবে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে মালিক ও ব্যবস্থাপককে। ভুল রিপোর্টে দায়মুক্তি: সরল বিশ্বাসে করা কোনো প্রতিবেদনের জন্য সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলা করা যাবে না।

অপরাধ ও দণ্ড: সহিংসতা, হুমকি বা হয়রানির প্রমাণ মিললে: ১ থেকে ৫ বছরের কারাদণ্ড।অথবা ১ লাখ টাকা জরিমানা।অথবা উভয় দণ্ডই হতে পারে জরিমানার অর্থ সাংবাদিকের ক্ষতিপূরণ হিসেবে বিবেচিত হবে

বিচার প্রক্রিয়া: মামলার বিচার হবে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।আদালত ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিতে পারবেন।মিথ্যা অভিযোগের শাস্তি: উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে, অভিযোগকারী সাংবাদিককে সর্বোচ্চ ১ বছরের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে। প্রতিষ্ঠানের দায়: কোনো অভিযোগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারী, পরিচালক বা ব্যবস্থাপক দায়মুক্তি পাবেন না, যদি না প্রমাণ করতে পারেন যে ঘটনাটি তাদের অজান্তে ঘটেছে সহিংসতা বলতে যা বোঝানো হয়েছে:

শারীরিক ও মানসিক নির্যাতন ভয়ভীতি প্রদর্শন, নজরদারি, অপমান, অবৈধ আটক গুম বা অপহরণ যৌন হয়রানি এই অধ্যাদেশটি সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে কার্যকারিতা নির্ভর করবে সংসদে পাশ হওয়া এবং মাঠপর্যায়ে সঠিক প্রয়োগের ওপর। অভিযান নিউজ টিভি সংবাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট