1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

শিবচরে বিএনপির নেতাকর্মীদের উপর আলীগের হামলা, আহত অন্তত ২৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

মাদারীপুর প্রতিনিধি শেখ জায়েদ

 

মাদারীপুর জেলার শিবচরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণকালে জয়বাংলার স্লোগান দিয়ে বিএনপির লোকজনের উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছে অন্তত ২৫ জন। সোমবার(১১ আগস্ট) রাত ৮ টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২ এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয়বাংলার স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামীলীগের লোকজন এ হামলা চালায় বলে জানান আহতরা। আহতদের বেশির ভাগই উপজেলার পাঁচ্চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে কথা কাটাকটি হলে এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে কয়েকজনকে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত আহত একাধিক ব্যক্তি বলেন,’তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচর আসতে থাকি। এসময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদ(বর্তমানে পৌরসভা) এর চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক লোকজন আহত হয়েছে। মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। পরিস্থিতি ভয়ানক ছিল।এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম বলেন,’খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি, আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি। ওই এলাকায় আমাদের টিম রয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট