1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

লাকসামে অটো মিশুক ছিনতাই চালকের চোখের আড়ালেই মুহূর্তে উধাও গাড়ি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

লাকসাম পৌরসভার পূর্ব সাতবাড়িয়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা শরিফুল ইসলাম সম্প্রতি ১ লাখ ১৫ হাজার টাকায় একটি অটো মিশুক ক্রয় করেন গত (তারিখ: ৩০ জুলাই ২০২৫)। জীবিকার উদ্দেশ্যে গাড়িটি তিনি বাড়ির পাশের কাসেম নামে এক চালকের কাছে ভাড়ায় দেন।ঘটনা সূত্রে জানা যায়, ১১ আগস্ট ২০২৫, সোমবার সকালে প্রতিদিনের মতো কাসেম অটো মিশুক নিয়ে যাত্রী পরিবহনে বের হন। ওইদিন বিকেল আনুমানিক ৪টার দিকে লাকসাম বাজার থেকে দুই জন অজ্ঞাতনামা ব্যক্তি কুমিল্লা যাওয়া-আসার জন্য গাড়িটি ৯০০ টাকায় রিজার্ভ নেন।যাত্রাপথে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে যাত্রীদের একজন কাসেমকে বলে, পাশের একটি দোকানে গিয়ে তাদের কথা বলতে, সেখানে গিয়ে তারা একটি জিনিস সংগ্রহ করবে। সরল বিশ্বাসে কাসেম গাড়ি রাস্তার পাশে রেখে দোকানের দিকে গেলে, মুহূর্তের মধ্যে যাত্রী সেজে আসা দুই জন গাড়ি নিয়ে সটকে পড়ে।খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলেও গাড়ি ও যাত্রীদের আর খোঁজ মেলেনি। এ ঘটনায় মালিক শরিফুল ইসলাম লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের ছিনতাই প্রতিরোধে চালক ও মালিকদের আরও সতর্ক হওয়া জরুরি, বিশেষ করে অচেনা যাত্রীদের রিজার্ভ ভাড়া নেওয়ার ক্ষেত্রে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট