1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

নারী সাংবাদিকদের জন্য কারিগরি দক্ষতাবৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

‘নারী সাংবাদিকদের জন্য কারিগরি দক্ষতাবৃদ্ধিতে’ তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান আজ (শনিবার) বিকালে নগরীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকতা একটি ব্রত, যা জীবনকে পরিবর্তন করে। সত্যের সন্ধান ও ব্যক্তিত্বকে দৃঢ় করে। নিজের ও অন্যের অধিকার সম্পর্কে সচেতন করে। সর্বোপরি, এটি একটি চলমান প্রক্রিয়া। সত্যের সন্ধানে প্রশিক্ষার্থীরা ব্রতি হবেন এবিষয়ে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। তাই সংবাদ প্রচারের আগে সত্য ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা প্রয়োজন। ঘটনার সঠিক চিত্র তুলে ধরা এবং পক্ষপাতিত্ব এড়িয়ে চলা উচিত। সাংবাদিকদের সাহস ও অধ্যবসায় থাকা দরকার। সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি এক ধরনের দায়িত্ব। সাংবাদিকতার মূলভিত্তি হলো সততা ও নিরপেক্ষতা। একজন ভালো সাংবাদিক কখনও মিথ্যে বা পক্ষপাতদুষ্ট খবর প্রচার করেনা। নিউজ নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা ইকবাল মাহমুদ, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আনোয়ার সাদাত, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ বক্তৃতা করেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণে খুলনার বিভিন্ন পত্রিকার ১৬জন নারী সাংবাদিক অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট