1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নরসিংদী শিক্ষা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শরীফের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।এ সময় বক্তব্য রাখেন এশিয়ান টিভির নরসিংদী জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, যুগ্ম সম্পাদক ও দৈনিক নব কণ্ঠের প্রকাশক সম্পাদক কামাল হোসেন, নরসিংদী মডেল প্রেসক্লাবের সভাপতি আকিকুল ইসলাম, সহ-সভাপতি ফজলুল হক খোকা চৌধুরী ,সি এন এন বাংলা টিভির নরসিংদী জেলা প্রতিনিধি কামাল উদ্দিন সরকার, সাংবাদিক, আক্তারুজ্জামান, তারেক, রিয়াদ সরকার, আরিফ খানসহ সদর প্রেসক্লাবের সদস্যরা।বক্তারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা অভিযোগ করেন, নরসিংদীতে ফেসিস্ট হাসিনার সরকারের আমলে একাধিক সাংবাদিক নির্যাতনের শিকার হলেও কোনো বিচার পাওয়া যায়নি। তাই, অতীতের সব নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।মানববন্ধনে জেলার কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল। অপরদিকে নরসিংদী জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের মানববন্ধনেও নরসিংদী সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট