1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, ৩ মাসের শিশু নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের ঝিনাইগাতীতে একটি লোকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে ঝিনাইগাতীগামী ‘আকাশ বিকাশ’ পরিবহনের ওই লোকাল বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিল। আজ বেলা ২টার দিকে ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি বড় পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা বের হয়ে আসতে পারলেও অন্তত ২০ জন আহত হয়। তারা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়। একই সঙ্গে থাকা তিন মাস বয়সী একটি শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনমাস্টার আব্দুল মান্নান। পরে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, বাস দুর্ঘটনায় ১৫-২০ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে তিন মাসের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট