1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি আল আমিনের প্রতিবেদন

নওগাঁর মান্দা উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা কোর্ট মসজিদ চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব।উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন—নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রশিদ মাওলানা মোস্তফা আল আমিন নওগাঁ পৌর আমীর শফিকুল ইসলাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম ও ইলিয়াস খান সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রাকিব কর্মপরিষদের সদস্য আব্দুল কাইয়ূম মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল যুববিভাগের সভাপতি আব্দুল মালেক উপজেলা ছাত্রশিবির পূর্ব শাখার সভাপতি রোমান ইসলাম দক্ষিণ শাখার সভাপতি মাহমুদুল হকবক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গৌরবময় অধ্যায়। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে এই আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট