1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন (শেরপুর) সংবাদদাতাঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার টেলিযোগাযোগ, কৃষি মন্ত্রী ও নৌ বাহিনীর প্রধান মরহুম মাহবুব আলী খানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।বুধবার ৬ জুলাই সকাল ১১ টায় ঝিনাইগাতী বাজারের মদিনাতুল উলুম কাওমি মাদ্রাসায় মাহবুব আলী খান স্মৃতি সংসদ মালোএশিয়ার উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, তিনি তার বক্তব্য বলেন মাহবুব আলী খান ছিলেন সৎ সাহসী ও দক্ষ একজন নৌবাহিনী অফিসার। রাজনৈতিক সময়ে দেশ পরিচালনা ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
মৌলানা মোঃ সুরুজ্জামান, ঝিনাইগাতী বাজার বড় মসজিদের ইমাম মুফতি খালিছুর রহমান, উপজেলা উলামা দলের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জহুরুল হক প্রমুখ। পরে দোওয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাতে অংশ গ্রহন করেন মৌলানা মোঃ সুরুজ্জামান। উল্লেখ্য, মরহুম মাহবুব আলী খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর। দোওয়া মাহফিলে মরহুম মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট