1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

হিজলায় স্বৈরাচার খুনি হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি: আলমগীর হোসাইন

গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বরিশালের হিজলায় র‌্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। হিজলা উপজেলা বিএনপি’র উদ্যোগে মঙ্গলবার ,সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে র‌্যালি ও আনন্দ মিছিল এসে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র‌্যালি ও আনন্দ মিছিল শেষে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। হিজলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার এর নেতৃত্বে আনন্দ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল ৪ হিজলা – মেহেন্দিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ।সংক্ষিপ্ত পথসভায় সাবেক এই সংসদ সদস্য বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের গতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারের পতন করেছি আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামন করছি ও যারা এখনো আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি। বরিশাল-৪ আসনে সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করার আহ্বান জানান। আরও উপস্থিত ছিলেন, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক স ম হুমায়ূন, সদস্য সচিব আলতাফ সরদার,উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আসাদুজ্জামান খাঁন সজল, উপজেলা কৃষকদল আহবায়ক সম ফারুক, ১ নং যুগ্ম আহ্বায়ক মামুন জমাদার,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা খানম, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট