1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বরিশালের হিজলায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

হিজলা প্রতিনিধি: আলমগীর হোসাইন

২৪ সালের ৫ আগষ্ট, ছাত্র জনতার এক দফা দাবির মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাওয়া উপলক্ষে হিজলা উপজেলায় আনন্দ মিছিল ও মতবিনিময়সভা করেছে বিএনপি’র নেতাকর্মীরা।আজ ৫ আগষ্ট , মঙ্গলবার বিকাল ৫ টায় হিজলা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে উপজেলা সদর থেকে একটি বিজয় মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।পথসভায় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, গতবছর আজকের এই দিনে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ক্ষমতা আঁকড়ে রাখা স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পায়। বাংলাদেশে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়। কিন্তু আফসোসের বিষয় বর্তমান সরকার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিতে এখনো তাল বাহানা করছে ।গত ১৬ বছর ধরে হওয়া গুম, খুন, হামলা, মামলা ও লুটপাটের জন্য শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশ বিচার করতে হবে। স্বৈরাচারী সরকার পতনের জুলাই ২৪ এর আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি ও আহত সকল সুস্থতা কামনা ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি।বিজয় মিছিল ও পথসভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য আফসার উদ্দিন হাওলাদার, আলী আহমেদ হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান, হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান জমাদার, হিজলা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাহফুজুর রহমান এলিট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন খানম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট