1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

বালুদস্যুদের আগ্রাসনে ভিটেমাটি হারানোর শঙ্কায় নিরীহ কৃষক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে
Oplus_16908288

রুবেল মিয়া ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে নিরীহ কৃষক বিল্লাল হোসেনের ১৭.৩৫ শতাংশ ফসলি জমি অবৈধভাবে দখল করে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে তেমনি কৃষক পরিবারটি পড়েছে চরম নিরাপত্তাহীনতায়। স্থানীয় একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক এই কাজ করছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কৃষক বিল্লাল হোসেন জানান, সম্প্রতি স্থানীয় আলমাছ উদ্দিন, ইব্রাহিম, আলাল উদ্দিন, কাইল্যা, কেরামত আলী, আ. বাছেদ, মিল্টন মিয়া, মোশাররফ, উজ্জ্বল এবং জোনাব আলীসহ আরও কয়েকজন মিলে গুন্ডা-পান্ডা দিয়ে তার ফসলি জমি জোরপূর্বক দখল করে। জমিটিতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে তারা। বিল্লাল হোসেন ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলার হুমকি দেওয়া হয়।
অভিযুক্তরা সরাসরি জানিয়ে দেয়, যদি তারা এই জমিতে যায়, তাহলে তাদের প্রাণে মেরে ফেলা হবে। এমন হুমকির মুখে কৃষক পরিবারটি এখন পুরোপুরি অসহায়। জীবনের ভয়ে তারা জমিতে যেতে পারছেন না।বিল্লাল হোসেন জানান, এই পরিস্থিতিতে তিনি নিরুপায় হয়ে জেলা প্রশাসক এবং নির্বাহী অফিসার (সদর, ময়মনসিংহ)-এর কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগ জানানোর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকার অন্য কৃষকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আশঙ্কা করছেন, বালুদস্যুদের এই আগ্রাসন বন্ধ না হলে ভবিষ্যতে আরও অনেক কৃষক তাদের জমি হারাতে পারেন।ভুক্তভোগীর জোর দাবি ভূমিদস্যদের আইনের আওতায় এনে কঠিন বিচারের সম্মুখীন করা হোক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট