1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

ঝিনাইগাতীতে ৫ আগস্ট পালনে বিএনপির প্রস্তুতি সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির উদ্যোগে ৫ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচি পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহজাহান আকন্দ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপি জনসমর্থনের দল। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা না পালালে আমরা সবাই হয়তো প্রাণ হারাতাম। আজ আমরা মুক্তভাবে কথা বলছি। যারা অতীতে দলের ক্ষতি করেছে, তাদের মূল্যায়নের সময় এসেছে। ত্যাগী নেতাকর্মীরাই দলীয় মূল্যায়ন পাবেন।’ তিনি আরও বলেন, মরহুম ডা. সেরাজুল হকের মৃত্যুর পর তিনি ৩২ বছর ধরে রাজনীতিতে থেকে নানা নির্যাতন ও চক্রান্ত সহ্য করেছেন। দলের ভেতরে গ্রুপিং না করে সবাইকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নের নেতাকর্মীদের ৫ আগস্টের কর্মসূচি সফল করতে সদরে একটি বড় জনসমাবেশ আয়োজনের অনুরোধ জানান বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট