1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, জনগণের সেবায় দিনরাত ২৪ ঘন্টা কাজ করা বাহিনীই হলো পুলিশ। সচেতন হয়ে সেবাপ্রত্যাশীদের সহজে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। সমাজে ও ব্যক্তিজীবনে মূল্যবোধের চর্চা ফিরিয়ে আনতে হবে। নিজেদের ভুলগুলো খুঁজে বের করে সংশোধনের চেষ্টা অব্যাহত রাখাও আবশ্যক কাজ হিসেবে বিবেচনা করা দরকার। তিনি আজ ০১ আগষ্ট (শুক্রবার) সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সিনিয়র সচিব বলেন, সকল সীমাবদ্ধতা উপেক্ষা করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব। স্রষ্টার দেওয়া মেধা ও প্রজ্ঞার যতটা মানুষের কল্যাণে ব্যবহার করা যায় ততই ভালো। পুলিশ হিসেবে সদয় আচরণ ও সুবিচারের নজির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকতে হবে। মনে রাখতে হবে, পুলিশ প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের কর্মচারী, যারা মানুষের কল্যাণে কাজ করবে। তিনি আরও বলেন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে তারা সময়ের শ্রেষ্ঠ সন্তান। পরিবর্তিত সময়ে সাধারণ মানুষের ভোগান্তি যথাসম্ভব কমানোর চেষ্টা আমাদের মাঝে থাকা উচিত। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট