1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

নওগাঁর মান্দা উপজেলায় জামায়াতে ইসলামী’র বিশাল গণসংযোগ ও পথসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

আলা আমিন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে জোরদার হয়েছে প্রচারণা।এর অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের নেতৃত্বে এক বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।এদিন ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা, হাট-বাজারসহ সড়কে শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণে একটি দারুণ শোডাউন অনুষ্ঠিত হয়।শোডাউনে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসুল সদস্য, নওগাঁ জেলা আমির ও মান্দা আসনের এমপি পদপ্রার্থী খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব।উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল-আমিনসহ অন্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।গণসংযোগ ও পথসভায় প্রার্থীরা দেশ ও জনগণের কল্যাণে দলের অঙ্গীকার তুলে ধরেন।তারা বলেন,“জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো।”এ সময় স্থানীয় জামায়াতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও ঐক্যের ছোঁয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট