1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

টাঙ্গাইলে ‘সময়ের সাহিত্যকণ্ঠ’-এর আয়োজনে বর্ষামঙ্গল কবিতাপাঠ ও আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি তাজলিমা খাতুন

জনপ্রিয় ও পাঠকপ্রিয় সাহিত্যপত্রিকা ‘সময়ের সাহিত্যকণ্ঠ’- এর আয়োজনে বর্ষামঙ্গল, আলোচনা ও কবিতাপাঠ -১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। গত (২৮শে জুলাই) সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সময়ের সাহিত্যকণ্ঠ’- এর সম্পাদক সুপরিচিত কবি আযাদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফপিএবি জাতীয় পরিষদের সহ-সভাপতি হারুন অর রশিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সাহিত্য সংগঠন স্বকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল, টাঙ্গাইলের জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকার ও ‘দৈনিক টাঙ্গাইল সমাচার’ পত্রিকার সম্পাদক মো: মাসুদুল হক । অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’ পত্রিকার সম্পাদক হেমায়েত হোসেন হিমু। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সহ-ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসেন বকুল। বাচিকশিল্পী রাশেল আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরচিত কবিতাপাঠ করেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান , কবি লোকমান হাকিম, কবি কামরুল মোজাহিদ, কবি মুসাফির, কবি সুব্রত দত্ত, কবি লুৎফর রহমান, কবি সোলায়মান খান মজনু, কবি রোকেয়া বেগম রুকু, কবি বাসুদেব শীল, কবি মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা, কবি আবীর আহমেদ, কবি বিষ্ণুপ্রিয় দ্বীপ ও কবি শাহীন চাকলাদার । বর্ষার কবিতা আবৃত্তি করে শোনান আবৃত্তিশিল্পী তাসমিয়া মেহজাবিন বিদ্যা, আবিদা সুলতানা রিমি, রিয়ান আহমেদ ও ফাবিহা তূর সিজদাহ। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী মুসা, মোঃ আব্দুল আজিজ, রাকিব হাসান, আবদুল্লাহ, তোফাজ্জল হোসেনসহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । অভিযান নিউজ টিভি সংবাদ টাঙ্গাইল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট