1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

খুলনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ শীর্ষক অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে শিববাড়ি মোড় থেকে আজ ৩০ জুলাই (বুধবার) সকালে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবসের উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রাটির উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার। উদ্বোধনের শুরুতে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার জুলাই ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে চিকিৎসারত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে না কোন ভেদাভেদ। সবাই সমান অধিকার ভোগ করবে এবং একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখবে। তাহলেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাবো। প্রধান অতিথি বক্তব্য শেষে শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন। এরআগে বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, জুলাই আন্দোলনে নিহত শাকিব রায়হানের পিতা শেখ মোঃ আব্দুল আজিজ। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এসময় শোভাযাত্রাটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট