1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

বিজিবির অভিযানে ভারতীয় ব্লেড, জিরা, মেহেদী ও কসমেটিকস জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলা নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্ত এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্ত এলাকা থেকে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (২৭ জুলাই) ও সোমবার (২৮ জুলাই) ভোরে পৃথক অভিযানে রামচন্দ্রকুড়া ও গোবড়াকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব পণ্য জব্দ করেন। বিজিবির পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল পানিহাটা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস জিলেট ব্লেড জব্দ করে। একইদিন গোবড়াকুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ১৯২ পিস কাবেরী মেহেদী উদ্ধার করেন।পরদিন সোমবার ভোরে রামচন্দ্রকুড়া সীমান্তের মায়া ঘাসি এলাকা থেকে ২০ বস্তা (৬০০ কেজি) ভারতীয় জিরা জব্দ করা হয়। একই দিন গোবড়াকুড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩০০ পিস ডাব সাবান ও ১৬৬ পিস জনসন বেবি শ্যাম্পু উদ্ধার করা হয়।তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই পালিয়ে যায় চোরাকারবারিরা।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট