1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

খুলনার দাকোপে ফুটবল খেলায় জিয়াউর রহমান পাপুল ফুটবল বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা, যা ফ্যাসিস্ট আ’লীগ ধ্বংস করে দিয়েছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপের লক্ষীখোলা জি. টি. পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ৯০ এর স্বৈরাচর বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী ঢাকা বিশ্বাবিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল।
খেলার মাঠে উপস্থিত দর্শক দের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে পারি। আরও বলেন, ফুটবল খেলা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল, কিন্তু গত ১৫/১৬ বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ফুটবল ফেডারেশনকে দলীয়করণ করে ফেলেছিল। যার কারণে ভালো খেলোয়াড় সেখানে যুক্ত হতে পারেনি। বিএনপি ইতিমধ্যে অঞ্চল ভিত্তিক ফুটবল খেলার আয়োজন করে সকল শ্রেণী পেশার মানুষকে বিনোদনপ্রেমি করে গড়ে তুলতে ভুমিকা রাখছে। অচিরেই এই অঞ্চলের ফুটবলার জাতীয় দলের খেলবে। অনুষ্ঠানে দাকোপ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো: সাঈদুর রহমান সৌদের সভাপতিত্বে ও চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল-আমিন সানা সঞ্চালনায় এবং জি.টি. পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় সভাপতি শেখ রজিবুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, মো: তৈয়েবুর রহমান, জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শেখ শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, জিএম আসাবুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, নগর বিএনপির সাবেক সহসভাপতি জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, আছাবুর রহমান, গাজী ফয়সাল আলম, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আইয়ুব কাজী, ইমরান হোসেন পলাশ, বিল্লাল হোসেন মোল্লা, এস এম ফয়সাল, জুলফিকার আলী জুলু, শেখ হেলাল কাঞ্চন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট