1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

শেরপুরের সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে পুশ-ইন করেছে ভারতের বিএসএফ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধিঃ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও ২১ রোহিঙ্গাকে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করে।স্থানীয় হাতিপাগার বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, রাত প্রায় ১টা ১৫ মিনিটের দিকে সীমান্তের ১১১৬ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতীয় কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঠেলে পাঠায়। পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ওই রোহিঙ্গাদের আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাকুগাঁও মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করেন।আটককৃতদের মধ্যে রয়েছেন প্রাপ্ত বয়স্ক ৫জন পুরুষ, ৫জন নারী এবং ১১ জন অপ্রাপ্ত শিশু। এরা হলো- সাব্বির (৪০), শামসুল আলম (৪৩), হাতেমা বেগম (৪০), সেতারা বেগম (৩৫), রোমানা বেগম (২৪), রবি খানম (২৪), হাসিনা বেগম (২২), আবসার (১৭), নুরুল জিন্নাত আরা (১৫), নুরুল ইসলাম (১৩), সিরাজ (১১), ত্বোহা (৯), আজিজুল ওসমান (৯), বোরহান (৮), আয়েশা বিবি (০৬), নূর তাজোল (৪), রিয়াজ (৪), শাহিনা আক্তার (৩), আরমান (১), শুকতারা (৪ মাস), ও একজন বাক প্রতিবন্ধী।
এই ঘটনায় ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতের আঁধারে কৌশলে পুশ-ইন করা হয়েছে। আটক রোহিঙ্গারা মোট ছয়টি পরিবারের সদস্য।”
বিজিবি আরও জানায়, “তারা ২০১৭ সালে মিয়ানমারে সেনা অভিযানের সময় কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে সুযোগ বুঝে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের জম্মু-কাশ্মীরে চলে যায় এবং সেখানে হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ করত। প্রায় এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তারা আটক হয়। পরে ভারতীয় প্রশাসন তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে তারা রোহিঙ্গাদের বিনা নোটিশে বাংলাদেশে পুশ-ইন করে দেয়। এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়েও বিএসএফ ১০ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইন করেছিল।
বিশ্লেষকদের মতে, এ ধরনের পুশ-ইন আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের শামিল এবং বাংলাদেশের জন্য চরম মানবিক ও নিরাপত্তা সংকট তৈরি করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট