1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অশ্লীল ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

বগুড়ার নন্দীগ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিব হোসেন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯ টার দিকে কিশোরীর অভিভাবক নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সাকিব হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়,একই গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল সাকিব। একাধিকবার প্রেমের প্রস্তাব দিলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব কৌশলে মেয়েটির অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং দাবি করে মেয়েটিকে সে বিয়ে করেছে।এছাড়া,ওই ছবি ও ভিডিও ব্যবহার করে মেয়েটির পরিবারকে বিয়ের জন্য চাপ দিতে থাকে সাকিব। অভিযোগে আরও বলা হয়, ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ‘আর এস সাকিব চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে কিশোরীর ছবি ও মানহানিকর পোস্ট শেয়ার করা হয়।এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট