1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস- মাইক্রোবাস-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি ,শেখ জায়েদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে কাভার্ডভ্যান-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে।নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস(৫৫) ও ফিরোজা বেগম(২৮)। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিল বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার(২৪ জুলাই) ভোরে পদ্মারেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানের ঢাকাগামী লেনে দূর্ঘটনাটি ঘটে। শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসের যাত্রী ফরিদপুর জেলার সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম নামে দুইজনের মৃত্যু হয়। তারা ফরিদপুর থেকে মাইক্রোবাসে চড়ে ঢাকা যাচ্ছিল। স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) মো.সালাম বলেন,’ভোরে স্থানীয়রা দূর্ঘটনার খবর জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় দুইজন ঘটনাস্থলেই মারা যায়। ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে দূর্ঘটনাটি ঘটে। আহত অন্য দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের তখনই ঢাকা পাঠিয়ে দেয়া হয়েছে।তিনি আরও বলেন,’মরদেহ ও দূর্ঘটনা কবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহিরুল ইসলাম বলেন,’বৃহস্পতিবার ভোরে দূর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।  পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট