1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

ঝিনাইগাতীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের আওতায় পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে ও ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন, আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার আলম, সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী খান, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, ঘাগড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক, দীঘিরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ উবায়দুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ, সাংবাদিক গোলাম রব্বানী টিটুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা শিক্ষার মান উন্নয়নে এমন প্রণোদনামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করেন। ওই সময় বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের ১৫ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও শিক্ষা বৃত্তির অর্থ শিক্ষার্থীদের অ্যাকাউন্টে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০ হাজার ও মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতেই ২১ জুলাই সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা ও আহত দ্রুত সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট