1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

বাগেরহাটের রামপালের সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়টি রূপান্তরিত করা হচ্ছে কলেজিয়েট স্কুলে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের সন্নাসী মাধ্যমিক বিদ্যালয় কে কলেজিয়েট স্কুলে রূপান্তরিত করা হয়েছে। চলতি বছরেই একাদশ শ্রেণীতে ভর্তির মাধ্যমে পাঠদান শুরু হতে যাচ্ছে। বুধবার (২৩ জুলাই) এ সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন যশোর বোর্ড প্রশাসনের ডেপুটি কলেজ পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম।জানা গেছে, রামপাল উপজেলা থেকে প্রত্যন্ত অঞ্চল মল্লিকেরবেড় ইউনিয়ন ও এর আশপাশের এলাকাগুলোতে ১৫/২০ মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসা রয়েছে। মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে সকল কলেজের দূরত্ব নূন্যতম ২০ থেকে ৩০ কিলোমিটার। এলাকার অধিকাংশ মানুষ দারিদ্রসীমার মধ্যে বসবাস করেন। সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহণ করানোর মানসিকতা থাকলেও সাধ্যের মধ্যে না থাকার কারণে এসএসসি পাশের পরে অধিকাংশ শিক্ষার্থীরা ঝরে পড়ে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের লেখা পড়া বন্ধ হয়ে যায়। বাবা মা মেয়ে সন্তানদের বোঝা মনে করে ১৭/১৭ বছরের মধ্যে বিয়ে দিয়ে দেন।গত স্বাধীনতার ৫৪ বছর পরেও ওই এলাকায় শিক্ষার এমন দৈন্যদশায় উচ্চ শিক্ষার হার আশংকাজনক হারে হ্রাস পেয়েছে। এমতাবস্থায় এগিয়ে আসেন এলাকার বাসিন্দা বর্তমান সরকারের খাদ্য পরিচালক ও বিদ্যালয়ের সভাপতি মো. আমিনুল ইসলাম (যুগ্ম সচিব), মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হাওলাদার আ. আলীম, প্রধান শিক্ষাক সন্তোষ কুমার পাল, চীন প্রবাসী সমাজসেবক আল মামুন হাওলাদার, বাগেরহাট জেলা যুবদলের হাওলাদার জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা সাজারুল ইসলাম সাজুসহ গণ্যমান্য সচেতনসমাজ। তারা উচ্চ শিক্ষাকে নারীদের দোরগোড়ায় পৌছে দিতে নানান উদ্যোগ গ্রাহন করেন।যশোর বোর্ডের চেয়ারম্যান এর কাছে আবেন করেন কলেজিয়েট স্কুলের জন্য। কর্তৃপক্ষ তাদের আবেদনে সাড়া দেন। এক পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির অনুমোদন দেন। একাদশ শ্রেণী উপযোগী ক্লাসরুম আছে কি না? অবকাঠামো আছে কি না, তা সরোজমিনে দেখার জন্য পরিদর্শণে আসেন ডেপুটি কলেজ পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি ক্লাস পরিচালনার সম্ভাব্যতা যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি জানান, এলাকার সমস্যা সরোজমিনে দেখলাম। এখানে কলেজিয়েট স্কুল খুবই প্রয়োজন। কেন এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণী খোলা হয়নি সেটি বোধগম্য নয়। তবে একাদশ শ্রেণী খোলার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করবো।এলাকার সহাস্রাধীক মাধ্যমিক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতনমহল একাদশ ও দ্বাদশ শ্রেণী খুলে পাঠদানের দাবী করেন। বিদ্যালয়টি পরিদর্শনে আসার খবর পেয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী জড়ো হন বিদ্যালয়ে। তারা ফুল দিয়ে অথিতিকে বরণ করেন এবং দ্রুত একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাবস্থার জোর দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট