1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

বিমান দুর্ঘটনায় থেমে গেল বাগেরহাটের ফাতেমার স্বপ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ৯ বছরের ফাতেমা আক্তারকে তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে সমাহিত করা হয়েছে।উপজেলার কুনিয়া গ্রামের কুনিয়া কওমী মাদ্রাসায় মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় জানাজা শেষে ফাতেমাকে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়েছে।ফাতেমা আক্তার কুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী বনি আমিন শেখের মেয়ে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী।মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ফাতেমার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজন ও গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়েন। তাকে এক নজর দেখার জন্য শতশত মানুষ তাদের বাড়িতে ভিড় করেন।মেয়ের মৃত্যুর খবর পেয়ে সোমবার রাতেই দেশে ছুটে এসেছেন কুয়েত প্রবাসী বাবা। কিন্তু বাড়িতে এসে মিলল শুধু মেয়ের নিথর দেহ।ফাতেমার বাবা বনি আমিন শেখ বলেন, ‘পরিবারের সুখের কথা চিন্তা করে দীর্ঘ ১৫ বছর ধরে প্রবাসে আছি। শুধু ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করেছি। মেয়েটাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম, যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে।’তিনি আরো বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমার নিষ্পাপ সন্তানের মুখটা আগুনে ঝলসে গেছে, আমি ওর মুখের দিকে তাকাতে পারিনি। বাবা হয়ে এ দৃশ্য আমি কিভাবে মেনে নেব।’ফাতেমার মামা স্বপন মীর বলেন, “আমার বোন দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে উত্তরায় থাকে। ফাতেমা ছিল সবার বড়। “ফাতেমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণীতে পড়ত এবং তার ভাই ওমর শেখ প্লে শ্রেণীতে পড়ত। ফাতেমা প্লে থেকে মাইলস্টোনে ভর্তি হয়। ওমরকে এ বছর ভর্তি করা হয়েছে। ওরা দুই ভাই-বোন প্রতিদিন এক সঙ্গে স্কুলে যেত কিন্তু সোমবার আমার ভাগ্নের জ্বর হওয়ায় ফাতেমা একা স্কুলে যায়।তিনি আরো বলেন, “সোমবার বিমান দুর্ঘটনার খবর পেয়ে রাজধানীর সব হাসপাতালে খুঁজতে থাকি ভাগ্নিকে। কোথাও তার সন্ধান পাচ্ছিলাম না। পরে রাত ৯টার দিকে খবর পাই ফাতেমার মরদেহ সিএমএইচ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। সেখানে আমরা তাকে শনাক্ত করি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট