1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

মাদারীপুরে ফ্ল্যাটবাসা থেকে যুবকের লাশ উদ্ধার, ভেতর থেকে অক্ষত অবস্থায় একজন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

শেখ জায়েদ মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ফ্ল্যাটবাসা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের ২নং শকুনি সড়কের এসএম নাসিরউদ্দিনের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় দরজা ভেঙ্গে রুমের ভেতর থেকে অক্ষত অবস্থায় একজনকে আটক করেছে পুলিশ। যদিও ঘটনার পর পলাতক রয়েছে নয়ন হাওলাদার। অভিযুক্ত নয়ন হাওলাদার শহরের আসমত আলী খান সড়ক এলাকার মো. মাইনুদ্দিন হাওলাদারের ছেলে। আটক শাওন সরদার শহরের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়াই মাস আগে শহরের শকুনি লেকের দক্ষিনপাড়ের এসএম নাসিরউদ্দিনের ৬তলা ভবনের ৬তলার পশ্চিম পাশের রুম ভাড়া নেয় ফল ব্যবসায়ী নয়ন হাওলাদার। ভবনে তার দুই সহযোগিকে নিয়ে সেখানে ওঠেন। পরে বাড়ির কেয়ারটেকার ওবায়দুর রহমান বাসাভাড়া চাইলে টালবাহানা শুরু করেন। এরপর এক সপ্তাহ ধরে নয়নের কোন আর সহিস মিলছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রুমের ভেতর থেকে একজনের চিৎকার চেচামেচি শুনে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। অন্য একটি বদ্ধরুমের ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শাওন সরদার নামে এক যুবককে। হত্যাকান্ডের কারণ সম্পর্কে তাৎক্ষনিক কোনকিছুই জানাতে পারেনি পুলিশ। পরে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, ‘খবর পেয়ে রুমের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাওন সরদার নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বদ্ধরুমে ছিলেন। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। শিগগিরই নিহতের পরিচয় ও ঘটনার রহস্য পাওয়া যাবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট