1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ, হতাহতের শঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে ডাউন মহানন্দা এক্সপ্রেস ফুলতলা স্টেশন অতিক্রম করে আফিলগেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনের সামনে একটি ট্রাক চলে এলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রেনের একটি কোচ বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিষ্কার না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট