1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তান ও মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পনাশাইল রোড মো: হাইয়ূমের ভাড়া দেয়া বাসা থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। তারা হলো, ময়না আক্তার , শিশু কন্যা রাইসা  ও নিরব।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার শান্তু মিয়ার ছেলে রফিকুল ইসলাম স্ত্রী ময়না আক্তার, দুই সন্তান রাইসা ও নিরব এবং ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পনাশাইল রোড হাইয়ূমের বাসা ভাড়ায় থেকে স্থানীয় রাসেল স্পিনিং কারখানায় চাকরী করে আসছিলেন। সোমবার সকাল ৯ টার সময় কর্মস্থল থেকে রফিকুল ইসলাম বাসায় গিয়ে দেখেন গেইটের দরজায় তালা ঝুলানো। এ সময় ডাকাডাকি করা হলেও ঘরের ভেতর থেকে কোন সাড়া মেলেনি। পরে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, মা ও দুই সন্তানের গলা কাটা লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট