1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

বরিশাল হিজলা উপজেলায় তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধিঃ আলমগীর হোসাইন

রাজধানীর ঢাকা মিটফোর্ড ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কয়েকটি রাজনৈতিক দল ষড়যন্ত্রমূলক ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশালের হিজলা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় উপজেলা মসজিদ থেকে বের হয়ে টেকের বাজার ঘুরে উপজেলা বাসস্ট্যান্ড হয়ে টেকের বাজারে এসে শেষ হয়।মিছিল শেষে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন বলেন,দেশের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে কুচক্রি মহল উঠেপড়ে লেগেছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে যে মুহূর্তে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, সে মুহূর্তে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপির মতো কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে স্বার্থগত অপপ্রচারে লিপ্ত হচ্ছে। বিএনপির বিপুল গণজোয়ারে তারা ইর্ষান্বিত হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক চক্রান্তে লিপ্ত হচ্ছে। তাদের এসব চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের এসব অপকৌশল জনগন কোনদিন ভালোভাবে নেবে না। ব্যালট বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় দেশের জনগণ এর জবাব দিবে, এবং বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।এ সময় আরো উপস্থিত ছিলেন,বরিশাল উওর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,আলী আহমদ হাওলাদার, হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সোলাইমান জমাদার, ধুলখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা দল সভাপতি নাসরিন খানম, উপজেলা যুবদল নেতা মোঃ কামাল সরদার, মীর মাহফুজুর রহমান এলিট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক আল আমিন মৃধা, মনিরুজ্জামান মনির নপ্তী, হিজলা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম জিসান সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট