1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন -স্টাফ রিপোর্টার

‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ১৪ জুলাই (সোমবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। সভায় অতিথিরা বলেন, আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উদযাপনের লক্ষ্যে খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উপর বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে কার্যক্রমের জন্য ২২ জুলাই প্রথম দিন খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসটির উদ্বোধন র‌্যালি বের করা হবে। নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ-সহ সফল মৎস্য চাষি,ব্যাক্তি, উদ্দ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে পদক প্রদান করা হবে। ২৩ জুলাই দ্বিতীয় দিন খুলনার শ্রীম্প টাওয়ার, বিএফএফইএ সম্মেলন কক্ষে মৎস্যচাষি, জেলা এবং মৎস্যজীবীগণের সমন্বয়ে জেলার মৎস্য সম্পদের স্থায়ী এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই তৃতীয় দিন খুলনার বিএফডিসি ঘাটে জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২৫ জুলাই চতুর্থ দিন খুলনার আড়ংঘাটায় পুকুর, জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। ২৬ জুলাই পঞ্চম দিন খুলনা বিশ^বিদ্যালয় অডিটরিয়ামে ‘মৎস্য খাতের টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই ষষ্ঠ দিন খুলনা বটিয়াঘাটা উপজেলা পরিষদে রচনা, কুইজ প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা (সাঁতার) অনুষ্ঠিত হবে। ২৮ জুলাই সপ্তম দিন খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার এর সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট