1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

খুলনার দাকোপে স্বামীর বেদম প্রহারে স্ত্রী হাসপাতালে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

ভারতে পাচারের প্রস্তাব প্রত্যাখান এবং জমি লিখে দিতে রাজি না হওয়ায় স্বামীর বেদম প্রহারে গৃহবধু হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া এলাকায়। ভুক্তভোগী সুত্রে জানা গেছে, গত ১৫ বছর পূর্বে উপজেলার উত্তর বানীশান্তা এলাকার মৃঃ আমির হোসেন গাজীর কন্যা নাজমা বেগমকে মোংলা উপজেলার শেলাবুনিয়া এলাকার শহিদ মিয়ার ছেলে কামাল মিয়ার বিয়ে হয়। বর্তমানে স্বামী স্ত্রী উভয় বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া এলাকায় নিজ বাড়িতে বাস করে। বিয়ের পর কামাল তার স্ত্রীকে নিয়ে দু’দফা ৫ বছর ভারতের বেঙ্গলোরে অবস্থান করে। সেখানে স্ত্রীকে দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডে বাধ্য করে। সর্ব শেষ গত দুই মাস আগে তারা স্বামী স্ত্রী দেশে ফিরে আসে। সম্প্রতি কামাল আবারো ভারতে যাওয়ার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত শনিবার রাত ৮টার দিকে স্ত্রীর নামে থাকা দুই বিঘা জমি নিজ নামে লিখে নেওয়া এবং ভারতে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। স্বামীর প্রস্তাবে রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে নাজমা বেগমকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এক পর্যায়ে গুরুত্বর আহত হয়ে পড়লে নাজমার ভাই নুর আলম কাজী তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। তার চোখের কোনে গুরুত্বর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। জানা গেছে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। এ ঘটনায় নাজমার ভাই নুর আলম বাদী হয়ে আদালতে নারী নির্যাতন মামলা দায়ের করবেন বলে তিনি এ প্রতিবেদকে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট