1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

শেরপুর সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের কাছে আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুদের পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ১১১৮/৩-এস এর নিকট দিয়ে ২২ ব্যাটালিয়ন বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা চার শিশু ও চার নারীসহ মোট ১০ জনকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপি’র জোয়ানরা তাদেরকে পানিহাটা সীমান্ত এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।আটককৃতদের মধ্যে দুই জন পুরুষ, চার জন নারী ও চার শিশু রয়েছে। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহাজাদপুর গ্রামে।বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে — দুই বছর আগে কাজের খোঁজে অবৈধপথে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নয়াদিল্লীতে যায়। সেখানে কাজ করার সময় ভারতীয় পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ও ভারতীয় পরিচয়পত্র না থাকায় তিন দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা পানিহাটা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে দেয়।বিজিবির ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট