1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আমতলিতে ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎ এর লাইনম্যানের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //

বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলীতে উপজেলায় একটি পুরাতন ট্রান্সফরমার পরিবর্তণ করে নতুন ট্রান্সফরমার লাগাতে গিয়ে বায়েজিদ হাসান আকাশ (৩২) নাম এক বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ জুলাই) বিকল ৪ টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামে ওই ঘটনা ঘটে।নিহত বিদ্যুৎ এর লাইনম্যান বায়েজিদ বরিশাল বিমানবন্দর থানার তহুতপুুর গ্রামের বাকের হাসানের ছেলে।জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান বায়েজিদ তার সহকর্মী রিফাতের সাথে কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের বিদ্যুৎ সংযোগের একটি পুরাতন নষ্ট ট্রান্সফরমার পরিবর্তণের জন্য খুটিতে উঠে কাজ করছিলেন। ওই সময় বিদ্যুৎ সংযাগ বন্ধ ছিল। কাজ শেষ হওয়ার আগেই নিজ দপ্তরের লোকজন ওই লাইনে বিদ্যুৎ সংযাগ চালু করায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বায়েজিদ তারের উপড় ঝুলে পড়েন। প্রায় ৫ মিনিট ঝুলে থাকে। তাতৎক্ষণিক তার সাথে থাকা সহকর্মী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে। পরে স্থানীয়দের সহায়তায় তারের উপড় ঝুলে থাকা লাইনম্যানকে বায়জিদের নিথর মরদহ নামিয়ে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।হাসপাতালের জরুরী বিভাগর চিকিৎসক লুনা বিনত হক তাকে মত্যু ঘোষণা করেন।স্থানীয় গৃহবধূ সুমা বেগম জানায়, আমি বিদ্যুৎ এর লাইনম্যানকে তারের সাথে ঝুলতে দেখে তাতৎক্ষণিক আমতলী পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বলি কিন্তু তারা ওই সময় বিদ্যুৎ বন্ধ করেনি।পল্লী বিদ্যুৎ আমতলী জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী মো. খুরশিদ আলম বলেন, কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি তদন্ত করা হবে।পল্লী বিদ্যুৎ সমিতি পটুয়াখালী কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আবুল কাসেম বলেন, লাইনম্যান বায়েজিদের মৃত্যুতে কারো কোন গাফেলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানা হয়েছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট