1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সমাজের সকলস্তরের মানুষের এগিয়ে আসতে হবে -জননিরাপত্তাবিভাগের সিনিয়র সচিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সমাজের সকলস্তরের মানুষের এগিয়ে আসতে হবে। তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি আজ ১১ জুলাই (শুক্রবার) দুপুরে যশোর জেলার চৌগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অস্বচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ঢাকাস্থ চৌগাছা সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। আমাদের সহযোগিতা পেলে তারাও সম্পদে পরিণত হতে পারে। সরকার তাদের বিভিন্ন ভাতাসহ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সৃষ্টি ওপর গুরুত্বারোপ করেন। অস্বচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে তাদের জীবনমানের খোঁজ খবর নেন সিনিয়র সচিব। যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো: মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত, যশোরে পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মো: মাসুদ রানা ও চৌগাছা সমিতির দপ্তর সম্পাদক মো: শাহিন আলম বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি দুইশত জন অক্ষম ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও খায়রুন্নেছা নাসির্ং কলেজের উদ্বোধন, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট