1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সুন্দরবনকে অপরাধমুক্ত রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে বন বিভাগ, নৌবাহিনী, র‍্যাব, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, স্থানীয় কমিউনিটি পেট্রোল গ্রুপসহ সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জোর দিয়ে বলেন, একক বা বিচ্ছিন্ন উদ্যোগে সুন্দরবন রক্ষা করা সম্ভব নয়। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় সুন্দরবন ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি অনলাইন মতবিনিময় সভায় তার বাসভবন হতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সভায় সুন্দরবনকে কেন্দ্র করে চলমান প্রকল্প, সমস্যা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সৈয়দা রিজওয়ানা হাসান স্থানীয় জনগণের জীবিকা নির্বাহ, বনদস্যুতা, হরিণ শিকার, প্লাস্টিক দূষণ, আগুন লাগা, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ প্রবেশ ও যান চলাচলের মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে একটি সমন্বিত পরিকল্পনার আহ্বান জানান। তিনি বলেন, ‘সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি আমাদের জীবনের অংশ। এর টিকে থাকা মানেই দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় মানুষের জীবনের নিরাপত্তা।’তিনি আরও জানান, সুন্দরবনের সুরক্ষায় চলমান প্রকল্পে টাইগার রেসপন্স টিম, ডলফিন টিম এবং পেট্রোল ইউনিট কাজ করছে। তিনি ইকো-ট্যুরিজম গাইডলাইন এবং সুন্দরবন ভ্রমণ নীতিমালা দ্রুত চূড়ান্ত করার ওপর জোর দেন। সভায় বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. ইমরান আহমেদ। এছাড়াও খুলনা বিভাগীয় কমিশনার, র‍্যাব, কোস্ট গার্ড, বাংলাদেশ নৌ বাহিনী, স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং ফায়ার ব্রিগেডের প্রতিনিধিবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট