1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

বন্দর, পর্যটন ও শিল্পনগরী মোংলা থেকে ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় জনগণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। মঙ্গলবার (৮ জুলাই) সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মোংলা পৌর মার্কেট চত্বরে ‘আমরা মোংলাবাসী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মোংলা সমুদ্রবন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সুন্দরবনের পাশে হওয়ায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অথচ এখান থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তঃনগর রেল সংযোগ নেই। তারা বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য, শিল্পায়ন এবং পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু এখন সময়ের দাবি। দ্রুত রেল সংযোগ চালুর আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে অংশ নেন মোংলার জনপ্রতিনিধি, বন্দর ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। কর্মসূচির সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখ। প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বিএনপি নেতা মো. জুলফিকার আলী। এ ছাড়া বক্তব্য রাখেন মোংলা বণিক সমিতির সভাপতি মো. হাবিব মাস্টার, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক কাউন্সিলর আ. কাদের, পর্যটন ব্যবসায়ী মো. আনিসুর রহমান, ট্যুর অপারেটর এমাদুল হাওলাদার, মাঝিমাল্লা ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট