1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

ঝিনাইগাতীতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ঝিনাইগাতি উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাইম 

শেরপুরের ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপ্রান্তে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই সোমবার দুপুরে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রাজস্ব খাতের ২০ লাখ টাকার অনুদানে বিদ্যালয়ের প্রায় ৬২০ ফুট দৈর্ঘ্যরে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। ওই নির্মাণ কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লুৎফর রহমান কনস্ট্রাকশন। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, সীমানা প্রাচীর একটি প্রতিষ্ঠানের প্রতীক এবং স্বকীয়তা বহন করে। ওই বিদ্যালয় প্রতিষ্ঠার ৫ যুগ পরেও সীমানা প্রাচীর নির্মাণ না হওয়ায় বিদ্যালয়টি অরক্ষিত ছিলো। এই সুযোগ নিয়ে যেকোন সময় যে কেউ সহজেই বিদ্যালয়ের মাঠে প্রবেশ করতে পারতো। সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে। সীমানা প্রাচীর নির্মাণ কাজে বরাদ্দ দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর শেরপুরের উপসহকারী প্রকৌশলী মো. জুবাইদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সৈয়দ আলী খান, সহকারী শিক্ষক মো. রোস্তম আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট