1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

মাদারীপুরের শিবচরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

শেখ জায়েদ মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে সংস্কার করা হয়েছে ব্যক্তিগত উদ্যোগে। পাচ্চর এলাকার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সামনের রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙা ড্রেনের কারণে চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এতে পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল এবং ঘটছিল ছোট বড় দুর্ঘটনা।স্থানীয়দের মতে, বহুদিন ধরে এলাকাবাসী এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।এমন দুরবস্থার প্রেক্ষাপটে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ এবং মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাসি সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।শিবচর উপজেলা যুবদল ও ছাত্রদলের সহযোগিতায় সম্পন্ন হয় এই সংস্কার কার্যক্রম।এই ব্যাপারে শিবচর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মুন্সী বলেন, শিবচর বাসীর নয়নের মনি জননেতা সাজ্জাত হোসেন সিদ্দিকী লাবলু ভাইয়ের নিজেস্ব অর্থায়নে ও তার দিক নির্দেশনায় আমরা শিবচর উপজেলা যুবদল ও ছাত্রদল এই কার্যক্রম জনদূর্ভোগ এড়ানোর জন্য কাজ করছি সর্বদা কাজ করবো ইনশাআল্লাহ।স্থানীয় এক ব্যক্তি জব্বার মিয়া বলেন,আমরা এই সড়ক দিয়ে যাতায়াত করি এই রাস্তা টা ভাংগা ছিলো সরকারী লোকজন যাইতো আইতো কেউ কোন কেয়ার নেয় নাই। আমাদের শিবচর থানার লাভলু সিদ্দিকী ভাই এই জনস্বার্থে এই কাজটা করে দিছে আমাদের খুব ড্রাইভার যারা আছে তাদের খুব উপকার হইছে ভালো হইছে এবং আমরা চাই আগামীতে নির্বাচনের সময় লাবলু ভাইকে কার্ড দেয়া হোক এবং সে এমপি হইলে এ দেশের জনগণের কাজ হবে এবং এই দেশের জনগণ ভালো থাকবে।পাশাপাশি স্থানীয়ভাবে পরিচিত এই নেতা শুধু রাজনীতির মাঠেই নয়, সামাজিক উন্নয়নমূলক কাজেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বলে জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট