ঝিনাইগাতীতে বিএনপির কমিটিতে পদ প্রত্যাশী নেতার মতবিনিময় আলোচনা সভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ৭ জুলাই, ২০২৫
-
৮০
বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাইম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সোমবার বিকালে আসন্ন উপজেলা বিএনপির কমিটি গঠন কল্পে নতুন কমিটিতে স্থান লাভের জন্যে খাদ্য ব্যবসায়ী হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির বর্তমান যুগ্ন আহবায়ক নির্যাতিত আব্দুল মান্নান হিরা এ মতবিনিময় সভার আয়োজন করেন। ধানশাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জমশেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুখলেছুর রহমান, বিল্লাল হোসেন, জুয়েল, জেবুন্নেছা হক কহিনূর, জেসমিন আকতার সহ ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বিগত ১৭ বছরে নির্যাতিত কারাবন্ধী আব্দুল মান্নান হিরাকে আসন্ন বিএনপির উপজেলা কমিটিতে সন্মানজনক পদে দেওয়ার জন্যে জেলা কমিটিকে অনুরোধ করেন। এসময় আব্দুল মান্নান হিরা বলেন, আমি বিএনপি করি বলে আমার ছেলেসহ স্বৈরাচারী শেখ হাসিনার মিথ্যা মামলায় কয়েকবার জেল খেটেছি। অত্যাচার নির্যাতন জেল জুলুম সহ্য করে দলের দেয়া দায়িত্ব পালন করেছি। আমার বিগত সময়ের রাজনৈতিক জীবন পর্যালোচনা করে উপজেলা কমিটিতে সন্মানজনক পদে রাখার জন্যে দলীয় নেতা কর্মীদের সমর্থন চাই। মতবিনিময় সভায় উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপির ভক্তরা অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন