1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

কাজিপুরে ছয় বছরের শিশু বলাৎকারের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

শ্পেশাল প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে ছয় বছরের ছেলে শিশু বলাৎকারের অভিযুক্ত সজিবের শাস্তির দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ৬/৭/২৫ ইং সকাল ১১ টায় আলমপুর টু শ্যামপুর সরকে স্বর্নকার পাড়া স্থানে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে কুলাংগার বলাতকারী সজিবের সর্বচ্চ শাস্তি ফাসি চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন ৬ বছরের শিশুর বাবা বাবর আলী সহ তার স্বজনরা। বক্তব্যে বাবর বলেন গত শুক্রবার ( ৪ জুলাই) সকাল দশটায় এই ঘটনা ঘটেছে কাজিপুর পৌরসভার আলমপুর গ্রামে। বলাৎকারকারি সজিব (২০) একই গ্রামের মাসুদ রানার পুত্র। এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ওইদিন বিকেলে কাজিপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ বলাৎকারের শিকার শিশুটিকে( ৫জুলাই) সিরাজগঞ্জ কোর্টে ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে জবানবন্দী রেকর্ড করিয়েছে। একইসাথে শিশুটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। থানায় দেয়া এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সকালে বাদীর পুত্র এবং একই বয়সের বাদীর বড় ভাইয়ের পুত্র বাড়ির উত্তর পাশে খেলছিলো। এসময় আসামী সজিব ওই দুই শিশুকে ফুসলিয়ে ভ্যানগাড়িতে তুলে
আলমপুর স্বর্ণকার পাড়ার নিকটে গাছাদহ চরের এক ঘাসক্ষেতে নিয়ে যায়। এরপর বাদীর বড়ভাইয়ের শিশুকে ভ্যানের উপর বসিয়ে রেখে বাদীর পুত্রকে ঘাসক্ষেতে নিয়ে মুখ চেপে ধরে বলাৎকার করে। কিছুসময় পরে সুযোগ বুঝে বলাৎকারকারি সজিব শিশু দুটিকে আলমপুর পাকা রাস্তায় এনে দ্রুত সেখান থেকে সটকে পড়ে। এদিকে বলাৎকারের শিকার শিশুটি বাড়িতে এসে দুপুরে তার মাকে ঘটনাটি বলে দেয়। এই ঘটনার পর থেকে অভিযুক্ত সজিব পলাতক রয়েছে।কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম এজাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট