1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হয়ে যাওয়া ৩টি,মোটরসাইকেল উদ্ধার, আটক ৫ জন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

শাহ মোঃ জাহিদ হোসেন (রংপুর জেলা) প্রতিনিধি –

রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। শুক্রবার, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মোন্নাফ (৩৪), ইসমাঈল হোসেনের ছেলে হাসেম আলী(৩৫), গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর দশ লিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন মিয়া (৩০,পশ্চিম মান্দুয়ার পাড়া এলাকার ওসমান গনির ছেলে বাদশা মিয়া(৩০),দক্ষিণ মান্দুয়ার পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০)।পুলিশ ও স্থানীয়রা জানায়,গ্রেফতারকৃতরা মোটর সাইকেল চোর চক্রের সদস্য। তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি)নুরে আলম সিদ্দিকী জানান, শুক্রবার, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পীরগাছা থানা পুলিশের এমন অভিযান অব্যহত রয়েছে। পূর্বের উদ্ধারকৃত মোটরসাইকেল ২টি ও বর্তমান উদ্ধারকৃত মোটরসাইকেল ৩ টি, মোট উদ্ধারকৃত মোটর সাইকেল ৫ টি থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকগণদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম আকন্দের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানান তিনি।এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট